জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ: মহামারি করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে যোগাযোগ ও সড়কমন্ত্রী গণপরিবহণ ১১ এই এপ্রিল পর্যন্ত চলাচল নিষেধাজ্ঞা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বন্ধ আছে বিভিন্ন ধরনের গণপরিবহণ।
কিন্তু থেমে নেই যাত্রীদের চলাচল। যাত্রীরা জীবন মরণের ঝুঁকি নিয়ে বেপরোয়াভাবে ট্রাক ও পিকআপে করে চলাচল করছে। আবার ব্যাপক ভাবে লক্ষ্য করা যায়, মালবাহী ট্রাকে ওভারলোড করে উঠছে যাত্রী।৬০ টাকার ভাড়া বেড়ে হয়েছে কয়েক গুন।
এমন অবস্থাতে ঝুঁকির মুখে পুরো দেশ। খুব দ্রুতই নিতে হবে জরুরী ব্যবস্থা।এমত অবস্থায় যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মহামারী করোনা ভাইরাস এর সংখ্যা বেড়েই চলবে।


