আল-আমিন, নীলফামারী: নীলফামারী ডোমারে বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে এডিবি সাধারন বরাদ্দকৃত অর্থে গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে নীলফামারী জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ডোমার উপজেলা ডাকবাংলা মাঠে জেলা পরিষদ এই টিউবয়েল বিতরণের আয়োজন ও বাস্তবায়ন করেন।
৭ নং ওয়ার্ড জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। ডোমার পৌরসভার প্যানেল মেয়ল সেলিম রেজা, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফিরোজ, ডোমার ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুম আহম্মেদ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান জানান, গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ডোমার পৌরসভা,ডোমার সদর,সোনারায় ও হরিনচড়া ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ৮০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।


