নীলফামারীতে আগুনে ১৭টি পরিবারের ৪৫ ঘর পুড়ে ছাই

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে রান্না ঘরের  আগুন থেকে ছড়িয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি পরিবারের ৪৫টি ঘর পুড়ে গেছে। সদর উপজেলার সোনারায়ের বড়ুয়া বকশি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, রান্না করার সময় চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ও নীলফামারী ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট একঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

নীলফামারী উত্তরা ইপিজেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ১৭ পরিবারে ৪৫টি ঘর পুরে যায়। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি।