সরকার ১শত অসহায় ও ভুমিহীন পরিবার থাকার জন্য ২০০৩ – ২০০৪ অর্থ বছরে আবাসন প্রকল্প গড়ধর্মপাল নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এ-র তত্বাবধানে ৬ সিগনাল ব্যাটালিয়ন।
আবাসন প্রকল্পটি নির্মাণের পর সেখানে ১শত পরিবার বসবাস করলেও বর্তমানে সেখানে ৬০ টি পরিবার বসবাস করছে।বাকী ৪০ টি পরিবার অন্যত্র চলে যাওয়ায় ঘর গুলোর উপকরন না থাকায় ও খালি ঘরগুলো
বেহাল অবস্থায় পরে থাকায় সেখানে গরু ছাগল,খড়ি রাখা সহ শাকসবজি চাষাবাদ করছে এলাকাবাসী ও টয়লেটগুলোও ব্যাবহার অনুপযোগী হয়ে পড়েছে।
আবাসন প্রকল্পে বসবাসকারীরা জানায় এ আবাসন প্রকল্পে অসহায় ও ভুমিহীন পরিবার বসবাস করায় এ প্রকল্পের সংস্কার ও মেরামত উন্নয়ন করার কোন টাকা না থাকায় ঘরের টিন নষ্ট হয়ে বৃষ্টির পানি ঘরে পরে ও টিন সহ সকল উপকরনে খুলে নিয়ে যাওয়ায় আজ এ অবস্থা সৃষ্টি হওয়ার পরেও আমাদের যাওয়ার যায়গা না থাকায় আমরা অসহায় ভাবে কষ্ঠ করে বসবাস করছি।আর যারা তদবির করে ঘর পেয়েছিলেন তারা অন্য জায়গায় গিয়ে থাকেন।
তাই এ প্রকল্পের উন্নয়ন, সংস্কার ও মেরামত করার দাবী জানান তারা। এলাকাবাসী আরো জানান আবাসন প্রকল্পে ঘর পাওয়ার যোগ্যতা না থাকার পরেও তারা তদবির করে ঘরের বরাদ্দ নিয়ে না থাকায় তারা এ কাজ করছেন আমরা কিচ্ছু বললে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি দেয়। আর আমরা যারা থাকি বা আছি আমরা সবাই ভুমিহীন।


