নীলফামারীতে আশ্রয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আল-আমিন, নীলফামারীঃ মুজিববর্ষ উপলেক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 
মঙ্গলবার  (৪ জানুয়ারি) ডিমলা সদর ইউনিয়নের ছােট পুল সংলগ্ন ব্যাংগের ডাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সরাসরি তত্ত্ববধায়নে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের তদারকিতে তৃতীয় পর্যায় ১৬০টি নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের “শুভ উদ্বােধন”করেন ডােমার-ডিমলা আসনের সাংসদ বীরমুক্তিযােদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মােঃ তবিবুল ইসলাম, ইউএনও মাে: বেলায়ত হােসন, সহকারী কমিশনার (ভূমি) মােঃ ইবনুল আবেদীন, সদর ইউ.পি চেয়ারম্যান মােঃ আবুল কাশেম সরকার, আ.লীগের সাধারন সম্পাদক মােঃ আনারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রকৌশলী মােঃ শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মােঃ মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ত্রাণ শাখা মোঃ ফেরদৌস আলমসহ স্থানীয় সুধিজন। অফিস সূত্রে জানাযায় প্রতিটি ঘর ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ঘরের কাজ করা হবে।