নীলফামারীতে উত্তরা বীজ হিমাগারের চাষী ও ব্যবসায়ী সমাবেশ

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে উত্তরা বীজ হিমাগারের আলু চাষী, ব্যবসায়ী ও এজেন্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রয়ারী) দুপুরে জেলা সদরের টুপামারী ইউনিয়নের পুলিশ লাইন্সের অদুরে হিমাগার চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরা বীজ হিমাগারের ব্যস্থাপনা পরিচালক (এমডি) সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রিন্স, ব্যবসায়ী শাহ্ আনোয়ার, মিজানুর রহমান, আলু চাষী আব্দুল জব্বার, দেবিগঞ্জের হিমাগারের এজেন্ট আতিয়ার রহমান প্রমুখ।

উত্তরা বীজ হিমাগারের ব্যস্থাপনা পরিচালক শাহিদ মাহমুদ জানান, ১৪ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার হিমাগারটির এবছর আলু সংরক্ষণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এ বছর সাত হাজার মেট্রিক টন সংরক্ষণ করা হবে। হিমাগারের কার্যক্রম শুরু উপলক্ষে সোমবার ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।