নীলফামারীতে কলেজ শিক্ষার্থীরা জানলেন তথ্য অধিকার আইন

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে তথ্য অধিকার আইন বিষয়ে কলেজ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে নীলফামারী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দেড় ঘন্টার ওই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। কলেজের শতাধিক শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন সনাক সভাপতি তাহমিনুল হক ববী।
নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাকের সহ-সভাপতি মো. মিজানুর রহমান লিটু, টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান।

আয়োজকরা জানায়, দেড় ঘন্টার আলোচনায় উন্নয়ন এবং তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা এবং প্রয়োগ, তথ্য প্রাপ্তির আবেদনের পদ্ধত্তি, অপ্রাপ্তিতে পরবর্তী করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয় শিক্ষার্থীদেরকে। এসময় হাতে কলমে আবেদন ফরম পূরণ করা শেখানো হয়। শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রিিতযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন উপস্থিত থেকে এসব পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রশাসক কর্মসূচি আয়োজনে সনাককে ধন্যবাদ জানিয়ে বলেন,‘দূর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনেক। এ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা জরুরী।’ সনাককে এ ধরনের কর্মসূচি চলমান রাখার আহŸান জানান তিনি।

ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী লিজামনি বলেন, ‘তথ্য অধিকার আইন ২০০৯ পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশকে দূর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহজ হবে।’ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রদানের জন্য সনাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান জানান, তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠাসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি অধিকতর চালু করার লক্ষে চলতি মাস ব্যাপী ক্যম্পেইনের আয়োজন করেছে সনাক।