নীলফামারীতে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

আল-আমিন, নীলফামারী: দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা কৃষকদল। বৃহঃস্পতিবার (১০ মার্চ) জেলা বিএনপি’র কার্যালয় নিকটস্থ পৌরমার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক মগনি মোঃ মাসুদুল আলম দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, মীর সেলিম ফারুক, আজিজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আকতারুজ্জামান জুয়েল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মালেকুজ্জামান দোদুল, খোরশেদ আলম আলো, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শেফাউল আলম লুলু চৌধুরী, সদস্য সচিব নুরুজ্জামান নুরু। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে মানুষের আয় কম। কর্মসংস্থান সংকুচিত। বেকারত্ব বেড়েই চলেছে। দিনমজুররা কাজ পায় না, অপরদিকে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। সারাবিশ্বে তেলের দাম যখন কমছে, তখন আমাদের দেশে তেলের দাম বারবার বেড়েই চলেছে। বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ১০ টাকা কেজি চাল খাওয়াবেন, এখন সেই চাল ৮০ টাকা কেজি। বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন, এখন কোথায় সেই চাকরি। অর্থাৎ যা বলেন, তা করেন না। উল্টো বর্তমানে চালের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে সরকারকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় জেলা শ্রমিকদলের সভাপতি শফিকুর রহমান ন্যানো, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিক আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, যুগ্ম-আহবায়ক সৈকত আলম, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ সহ জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।