আল-আমিন, নীলফামারীঃ কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষকলীগের সুবর্ণ জয়ন্তী ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার বিকাল ৩ টার সময় কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল- এ বাংলাদেশ কৃষকলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পুস্পমাল্য অর্পণ করে ও দোয়া খায়ের আয়োজন করা হয়। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে পরে একটি র্যালী বের করেন দলটি ।
এসময় কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, বাংলাদেশ কৃষকলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিথুন কুমার রায়, সাধারণ সম্পাদক, মোঃ শাকিল হোসেন, রায়, কবিরুল আহসান লিমন, আব্দুল ওয়াদুদ, প্রদীপ চন্দ্র সীল, এন্তেজামুল হক রুপক, আনিছুর রহমান আনু, সাধনা রাণী রায়, উত্তম কুমার মোহন্ত, শরিফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ রউফুল আলম, সাংবাদিক আবু সুফিয়ান, জাহাঙ্গীরসহ অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


