আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারকে সহায়তা প্রদান করেছেন সাবেক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। শনিবার (১৩ আগস্ট) দুপুরে তাদের সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম, কুন্দপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা বুলেট সহ আরো অনেকে।
এসময় ক্ষতিগ্রস্তদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও তাদের ঘর তৈরির জন্য টিন ও আরো নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানান সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ আগষ্ট) সন্ধ্যায় কুন্দুপুকুরের খালিশা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮টি পরিবারের সর্বস্ব পুরে ছাই হয়ে যায়।


