আল-আমিন, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে মনোয়ার হোসেন মধু (৩২) নামের এক শিক্ষানবিশ আইনজীবির ঘর ভেঙ্গে ফেলাসহ হামলা করার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারিরা যাতায়তের রাস্তা বন্ধসহ ঘরটি ভাংচুর করে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি করেছে।
২০২১ সালের ১১ জানুয়ারী (বৃহষ্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর মনোয়ার হোসেন বাদি হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে (কিশোরগঞ্জ) বিচারাধিন রয়েছে। তৎকালিন কিশোরগঞ্জ থানার এস আই (নিঃ) আনোয়ার হোসেন সরকারের তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
মামলা বিবরনে জানা গেছে, উপজেলার বড়ভিটা বাজারে মনোয়ার হোসেনের জমি দখল, ঘর ভাংচুর ও হামলা চালায় আসামি হুমায়ন কবির (৩৭), নজরুল ইসলাম (এছলাম) (৭০) ও তানজিনা আফরোজ রুমিসহ ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল। এসময় দেশীয় অস্ত্র ব্যবহার করে ঘরের বেড়া, রাস্তা বন্ধ ও ঘরটি ভাংচুর করে। এতে মনোয়ার হোসেন মধু (বাদী) বাধা দিতে গেলে গুরুতর আহত হয়।
মনোয়ার বলেন, অন্যায়ভাবে আমার বসার ঘরটি (চেম্বার) হামলা চালিয়ে ঘর ভাংচুরসহ টিনের বেড়া ও যাতায়তের রাস্তা বন্ধ করে দেয়। বিবাদীরা প্রভাবশালী ও বেপরোয়া হওয়ায় নানাভাবে হুমকি ধুমকি ও জীবন নাসের ভয়ভীতি দেখিয়ে আসছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।
এমতাবস্থায় চলতি বছরের গত ৪ অক্টোবর ওই মামলার শুনানী শেষে আদালত আসামীদের গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে আসামীরা জামিনে বেড়িয়ে এসে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। বিষয়টি আদালতকে জানালে, আদালত কিশোরগঞ্জ থানাকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অপরদিকে, বাদীর তপসিল বর্ণিত দক্ষিন বড়ভিটা মৌজার জেএলনং ৮ ও খতিয়ান নং ২৮,৯৪৫ ও ৮৬৭৪ দাগে পৈত্রিক সুত্রে পাঁচ শতাংশ জমি বিবাদীর বাড়ীর পিছনে আছে। সেই জমিতে ঘরটি ভাংচুর করিয়া আনুমান ৩০ হাজার টাকার ক্ষতি করিয়াছে।
উপজেলার দক্ষিন বড়ভিটা জুম্মাপাড়ার স্থায়ী বাসিন্দা জাহেদুল ইসলাম (৪০) বলেন, পূর্ব শত্রæতার জের ধরে তাদের দু,পক্ষের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকে। এ ঘটনায় আদালতে মামলাও চলছে। মামলায় ওয়ারেন্ট ওয়েছিল আসামীদের, কিন্ত কিভাবে জামিন পেয়েছে জানিনা। এখন জামিন পেয়ে আসামীদের সাহস বেড়ে গেছে। ধারনা করা হচ্ছে, যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। কথায় আছে ‘জোর যার মুল্লুক তার’ টাকা আছে যার, দুনিয়াটাও তার।’
একই উপজেলার উত্তর বড়ভিটা ক্যানেলপাড়ার মমিনুর রহমান (৪৫) বলেন, একবারতো বাদী মনোয়ার হোসেনকে ডাং মাইর করি হাসপাতালে পাঠিয়েছিল। এবার মারামারি লাগলে কি হবে বলা মুসকিল। ওরাতো (আসামী) প্রভাবশালী টাকা আলা মানুষ যা খুশি তা করতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছেলেটার ঘর জমি দখলে নেয়ার জন্যেতো এমন কান্ড করছে।
মামলার বিবাদী হুমায়ন কবির ও তানজিনা আফরোজ রুমি জানান, মনোয়ার হোসেন মধুর সকল অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। সে অন্যায়ভাবে আমাদের নামে মামলা করে হয়রানি করছে। এর জবাব কোর্টের মাধ্যমে দেওয়া হবে।
জানতে চাইলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে, আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং সেই মোতাবেক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।


