নীলফামারীতে চার কোটি টাকা ব্যায়ে ডোমার মহিলা ডিগ্রি কলেজ চারতলা ভবনের শুভ উদ্বোধন

আল-আমিন,  নীলফামারীঃ চার কোটি টাকা ব্যায়ে নির্মিত নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডোমার মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী -০১ (ডোমার -ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
ডোমার মহিলা ডিগ্রি কলেজের গভর্ণিং কমিটির সভাপতি ও উপজেলা আ”লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল”র সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু,
ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ব্যবস্থাপনা বিভাগ”র সঞ্চালনায়, বিশেষ অতিথি ডোমার পৌরসভার মেয়র বিশিষ্ট শিল্পপতি ও ডোমার মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী ফরহাদ হোসেন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের কার্য নির্বাহী কমিটির অভিভাবক সদস্য ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, শিক্ষক প্রতিনিধি নুর আলম হোসেন সাবু, রাষ্ট্র বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক নাসিমা আখতার, ডোমার থানার এসআই শাহ আলম এবং ছাত্রীদের পক্ষে শ্রী মতি পিয়াসা রায় প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডোমার- ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, যারা এই মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রয়েছেন মনছুরুল ইসলাম দানুসহ সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি ২৩ বছর বয়সে সংগ্রাম পরিষদ কমিটির সম্পাদক নির্বাচিত হই, ডোমার -ডিমলা রিলিফ কমিটির দ্বায়িত্ব পাই এছাড়াও ২ বার ডিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ডোমার মহিলা ডিগ্রি কলেজ যদি মান সম্মত ভাবে গড়তে না পারি তাহলে আগামী দিনের শিক্ষার্থীদের কি জবাব দিবো, আগামী প্রজন্মকে যদি আমরা শিক্ষিত করতে না পারি এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা জানাতে না পারি তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য শিক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এবং শেখ মুজিবুর রহমানের ইতিহাস সমন্ধে পরিচিতি লাভ করাতে হবে।
উল্লেখ্য যে, চার কোটি টাকা ব্যায়ে একাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত। ডোমার মহিলা ডিগ্রি কলেজটি ১৯৯৫ সালে ১শত ৫০ জন ছাত্রী নিয়ে পথচলা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে কলেজটি আজকে পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, এবং ২০০৩ সালে ডিগ্রি ৫টি শাখা চালু করা হয়েছে, বর্তমানে ১হাজার ৫ শত ছাত্রী নিয়ে কলেজটি পরিচালিত হচ্ছে।