আল-আমিন, নীলফামারী: ৭ম “চিন্তার চাষ ক্ষুদে গবেষক” সম্মেলন ২০২২ এ রংপুর বিভাগীয় পর্যায়ে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এ সম্মেলনে গবেষণা পত্র মৌখিক উপস্থাপনায় নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের গবেষণার বিষয় ছিল “পরিস্থিতির উপর নির্ভরশীলতা”।
পবেষণা পত্র উপস্থাপন করেন, ১০শ্রেণির ছাত্র মোঃ আতিক সাদিক। তার গবেষণায় সহযোগী সহপাঠী ছিলেন নম্রতা চক্রবর্তী, মোস্তফা ইসলাম পরশ ও মুশফিকা এ আদ্রি। এ গৌরব অর্জনে পুলিশ লাইন্স একাডেমির পক্ষ থেকে দায়িত্বরত শিক্ষক আব্দুর রশীদসহ সকলকে অভিনন্দন জানানো হয়। এসময় একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদসহ সিনিয়র শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


