আল-আমিন, নীলফামারীঃ আগামী ০৭ ফেব্রæয়ারী নীলফামারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ও ইশতেহার ঘোষণা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ফেব্রæয়ারী/২২) বিকালে নীলফামারী সদর উপজেলার ৯ নং ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় নিজ বাড়িতে নির্বাচনী ইশতেহার পাঠ করেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ হেদায়েত আলী শাহ ফকির।
তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আনারস প্রতিককে জয়যুক্ত করলে আমার ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিনত করবো। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, নির্মাণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।বয়স্কভাতা,বিধবাভাতা,ভিজিএফ কার্ড সহ অন্যান্য ভাতা প্রদানের তালিকা ভারসাম্যপূর্ণভাবে তৈরি ও বিতরণের লক্ষে ওয়ার্ড সদস্য,মহিলা সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করা হবে। সেইসাথে জনগণ যেন সুস্থভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাই প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন তিন।
এসময় আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই মোঃ মোকাদ্দেস আলী শাহ ফকির, মোঃ সেকেন্দার আলী, এলাকাবাসী সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


