নীলফামারীতে ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারীঃ  নীলফামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্টা বার্ষিকী উপলেক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২জানুয়ারি) বিকালে প্রজাপতি কনভেনশন সেন্টারে জেলা ছাত্রদলের আয়োজনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি সালেকিন অাহমেদ সজীবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো.তৌহিদুর রহমান আউয়াল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সকল নেতাকর্মীরা।