নীলফামারীতে জলবায়ু সহনশীল বিনা-১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী: নীলফামারী সদর উপজেলা ইটাখোলা ইউনিয়নে জলবায়ু সহনশীল বিনা-১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর)  দুপুরে সদর উপজেলা ইটাখোলা (মেকরটারী) এলাকার কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ইটাখোলা মেকরটারী গ্রামের কৃষক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে ও  কৃষি অফিসার(আরডিআরএস) কৃষিবিদ মো: মোহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার (আরডিআরএস) মো.হামিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারি কৃষি অফিসার শাহিন ফেরদৌস, ফিল্ড ফেসিলিটর (আরডিআরএস) মো. আকবর হোসেন, আরডিআরএস ইটাখোলা ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান সন্তষ কুমার ঋষি।

Exif_JPEG_420

প্রধান অতিথি সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার (আরডিআরএস) মো.হামিদুল হক বলেন, বিনা ধান-১৭ আগাম পাকে লাভ অনেক। ধান গাছের প্রতিটি শিষ পুষ্ট দানার সংখ্যা ২৫০ থেকে ২৭০টি। প্রচলিত জাতের তুলনায় ইউরিয়া সার ৩০ শতাংশ কম এবং জমিতে ৪০ শতাংশ পানি কম লাগে। এ কারণে ‘গ্রনি সুপার রাইস’ হিসেবেও জাতটির নামকরণ হয়েছে।
উচ্চ ফলনশীল, স্বল্প মেয়াদি খরাসহিষ্ণু, আলোক সংবদেনশীল ও উন্নত গুণাগুণের বিনা ধান-১৭ আবাদে কৃষি খাতে বিপুল সম্ভাবনা দেখছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবষেণা ইনস্টটিউিটের (বিনা) বিজ্ঞানীরা। দেশের বিভিন্ন অঞ্চলে এ জাত আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। এখন সারা দেশে জাতটি ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
 উদ্ভাবিত এ জাতের ধানগাছ খাটো ও শক্ত বলে হেলে পড়ে না। র্পূণবয়স্ক গাছের উচ্চতা ৯৬ থেকে ৯৮ সেন্টিমিটার। পাতা গাঢ় সবুজ ও খাড়া। ধান আগাম পেকে যাওয়ায় কাটার পর জমিতে সহজেই আলু, গম বা রবিশস্য চাষ করা যায়।
বিনা ধান-১৭ উজ্জ্বল রঙের। ধান ও চাল লম্বা এবং চিকন, খেতে সুস্বাদু। এ কারণে বাজারমূল্য বেশি ও বিদেশে রপ্তানির উপযোগী। চালে অ্যামাইলোজের পরমিাণ ২৪.৬ শতাংশ এবং হেক্টরপ্রতি ৬.৮ টন থেকে র্সবোচ্চ আট টন র্পযন্ত ফলন হয়।
এ ধানের চাল রান্নার পর ভাত ঝরঝরে হয় এবং র্দীঘক্ষণ রাখলেও নষ্ট হয় না। ধানের এই জাতটি পাতা পোড়া, খোল পচা ও কাণ্ড পচা ইত্যাদি রোগ তুলনামূলকভাবে বেশি প্রতিরোধ করতে পারে। এ ছাড়া প্রায় সব ধরনের পোকার আক্রমণ, বিশেষ করে বাদামি গাছফড়িং, গলমাছি ও পামরি পোকার আক্রমণ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি।