আল-আমিন,নীলফামারী: নীলফামারীতে “মুজিবর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
রোববার (০২ জানুয়ারী/২১) সকালে নীলফামারী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধূরী। নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ ফরহাদ হোসেনের স ালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত নাগরিকদের ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষে ই-পেমেন্টের মাধ্যমে তাদের কাছে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা করেছে সমাজসেবা। পাশাপাশি ক্ষুদ্রঋণ দিয়ে দরিদ্র ও বিপন্ন ব্যক্তিদের আত্মকর্মসংস্থান ও এতিম শিশুদের প্রতিপালনের ব্যবস্থা করেছে সমাজসেবা। ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দিবসটি উপলক্ষে সমাজসেবায় সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে দিবসটির সফলতা কামনা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে নীলফামারী শহর সমাজসেবার পক্ষ থেকে ক্ষুদ্র ব্যাবসার জন্য ১০ জন দরিদ্র পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট দুই লক্ষ ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। সেইসাথে হাসপাতাল সমাজসেবার অর্থায়নে মোছাঃ শাকিলা আক্তারকে বিনামূল্যে একটি সেলাই মেশিন দেওয়া হয়।


