আল-আমিন, নীলফামারীঃ বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আচরণ বিধি আইন শৃঙ্খলা সংক্রান্ত নীলফামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা র্রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( ডিডিএলজি ভারপ্রাপ্ত) মীর্জা মুরাদ হাসান বেগ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা র্রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ উপহার দিতে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। তিনি আরো বলেন ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে ভোটার, প্রার্থী কিংবা নির্বাচনী এজেন্ট এবং পোলিং এজেন্ট প্রবেশ করতে পারবে না।
উল্লেখ যে,নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ২১জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১জন প্রতিদ্বন্ধিতা করছেন। জেলার ছয়টি কেন্দ্রে ৮৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে।


