আল-আমিন, নীলফামারী : জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথেই সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির ময়দান। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা গণসংযোগে নেমে পড়েছেন। তবে কে পাচ্ছেন আওয়ামী লীগ এর টিকিট, এ নিয়ে সরব আলোচনা চারিদিকে।
শহরের সব গোল টেবিল বৈঠকের খোড়াক হয়ে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। অপর দিকে আওয়ামী পাড়ায় রুদ্ধশাষ অপেক্ষা। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে টেক্কা দিতে কাকে মাঠে নামাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত নির্বাচনে ৮জন দলীয় মনোনয়ন চাইলেও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হককে দলীয় মনোনয়ন দেয়া হলেও তিনি নির্বাচনী বৈতরণী পেরুতে পারেননি।
অপরদিকে এবারও দলীয় মনোনয়নের তালিকা দীর্ঘ হতে পারে এমনই আভাস ডাল-পালা মেলেছে আওয়ামী পাড়ায়। তবে প্রশাসক হওয়ার দৌঁড়ে এ্যাড. মমতাজুল হক ছাড়াও সাবেক ছাত্রলীগ ও শ্রমিক নেতা জেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জুর নাম কেন্দ্র পর্যন্ত গেলেও ভাগ্যের হাল ছেড়েনি কেউ। এবার চেয়ারম্যান পদে আরো কয়েকজনের নাম যোগ হতে পারে বলে দারুন গুঞ্জন এলাকায়। দলীয় একাধিক সূত্র জানায়, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিতে পারেন, বার নির্বাচনে অভ্যন্তরিন কোন্দল ও বিএনপি-জামায়াত জোটের কাছে সাধারন সম্পাদকের পদ হাড়ানো জেলা কৃষক লীগের সাবেক সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান ও নীকসুর সাবেক ভিপি ও জেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি কামরুজ্জামান কামরুল ।
তবে ডিমলা, ডোমার ও সৈয়দপুর উপজেলা থেকেও চেয়ারম্যান পদে প্রার্থীর দেখা মিলতে পারে এমনও গুঞ্জন শুনা যাচ্ছে। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, নির্বাচনে বর্তমান প্রশাসক ও সাবেক চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন গত নির্বাচনের চেয়ে এবার বেশ শক্ত প্রতিপক্ষ ক্ষমতাসীনদের কাছে। বিগত ৫ বছরে তিনি তার অবস্থান আরো সুসংহত করেছেন এমন অভিমত অনেকের। তবে বসে নেই সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হকও। তিনিও নির্বাচনী মাঠে নেমেছেন গণসংযোগে। অপর দলীয় মনোনয়ন প্রত্যাশীরাও বসেনেই। যে যার মতো লবিং-এ ব্যস্ত। কেউ কেউ দলীয় প্রভাবশালী নেতাদের আর্শীবাদ পেতে মরিয়া হয়ে উঠেছেন।
তবে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা এবার জেলা পরিষদের চেয়ার হাত ছাড়া করতে নারাজ। তাদের মতে ৮৫৮টি ভোটের একটি বিড়াট অংশ জামায়াত-বিএনপি জোটের নিয়ন্ত্রনে থাকায় দলীয় হাই কমান্ড প্রার্থী
নির্বাচনে হিসেব নিকেশ ভুল করলে এবারও তার মাশুল দিতে হতে পারে। অপর দিকে সদস্য পদে দেওয়ান বিপ্লব আহমেদ, সাইদুর রহমান এ্যাপোলো, ফেরদৌস পারভেজ, নাসরিন বেগম, সাংবাদিক ইসরাত জাহান
পল্লবী, শিউলি বেগমসহ অন্তত ১২-১৫জন প্রচার প্রচারনায় নেমেছেন।


