নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন হলরুমে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন  সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর (এম পি)। এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, চ্যানেল আইয়ের নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান প্রমূখ।