আল-আমিন,নীলফামারী: নীলফামারীতে আজ বুধবার সকাল ৭টায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খুলনা থেকে চিলাহাটি যাওয়ার পথে সদরের সোনারায় ইউনিয়নের টেক্সটাইল ঘুনটি শখের বাজার রেলক্রসিং নামক স্থানে অটোতে থাকা নয় যাত্রীর মধ্যে চার জন নিহত হয়েছে। স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতাল ও রংপুর হাসপাতালে নিয়ে যান।

নিহতরা হলেন শাহারা বেগম (৩০), রামানা বেগম (২৮) এবং শেফালী বগম (২৫) মিনারা বেগম (২৮)। তারা সকলই সানারায় ইউনিয়নর ধনিপাড়া এলাকার বাসীন্দার এবং উত্তরা ইপিজডর শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শাকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ।


