নীলফামারীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা

আল-আমিন,নীলফামারী: নীলফামারীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অফ  কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রির সভাপতি শফিকুল আলম ডাবলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দিপক চক্রবর্তী,শান্তনা চক্রবর্তী সহ আরো অনেকে। প্রশিক্ষণে তথ্য কমিশন গঠন, তথ্য অধিকার আইন, তথ্য প্রদান, তথ্য প্রদানকারী কর্মকর্তা, আপিল, নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।