আল-আমিন, নীলফামারীঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছেন নীলফামারী জেলা তাঁতী দল। মঙ্গলবার (১৫ মার্চ) জেলা বিএনপির কার্যালয় নিকটস্থ পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর সেপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রায়েদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আক্তারুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।
সমাবেশে জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রউফ শাহ ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হোসেন আলীর সঞ্চালনায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, বেগম জিয়ার নি:শর্ত মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছার রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুর রহমান ন্যানো, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, যুগ্ম আহবায়ক সৈকত, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


