আল-আমিন, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার কালিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধীক ছাত্রছাত্রী নতুন জ্যাকেট পেয়ে বেজায় খুশি হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এভারগ্রীন ৮৯/৯১ এর অর্থায়নে ডোমারের ৮৯ ব্যাচের বন্ধুরা জ্যাকেট ও কম্বল বিতরণ করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবু দুলু বর্মনের সভাপতিত্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী, সম্পাদক আমিনুল ইসলাম বাবু, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সম্পাদক মোঃ রেজোয়ানুল হক উৎপল, ৮৯ ব্যাচের ডোমার সমন্বয়ক শরিফুল ইসলাম মানিক, সদস্য আফসানা ইয়াছমিন আশা, তরিকুল ইসলাম শিমুল, আবুল কালাম আজাদ, মারুফা স্মৃতি, জাহাঙ্গির আলম, তহিদুল হক, ইলিয়াছ হোসেন, আলমগীর হোসেন ও জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
৪র্থ শ্রেনীর ছাত্র সুমন রায় ও ৩য় শ্রেনীর মহাদেব রায় বলেন, আমাদের কোন নতুন জ্যাকেটি ছিল না। পুরাতন সয়েটার পড়তে ভালো লাগতো না। আজ নতুন জ্যাকেট পেয়ে খুব ভালো লাগছে। প্রসঙ্গত, এভারগ্রীন ৮৯/৯১ ব্যাচ সারাদেশে বিভিন্ন সামাজিক ও মানবতামূলক কার্যক্রম করে থাকে। ডোমারে দুই শত ছাত্রছাত্রীদের নতুন জ্যাকেট ও তিন শত অসহায় দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করেছে।


