আল-আমিন,নীলফামারী: উত্তরের জনপথ নীলফামারীতে হাড় কাপানো শীতে থমকে গেছে জনজীবন। ঠিক সেই সময়ে নিজ উদ্দ্যেগে শীতবস্ত্র নিয়ে অসহায়, অস্বচ্ছল মানুষের পাশে দাড়িয়েছে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি। তাই চলমান কার্যক্রম হিসেবে নীলফামারী পৌরসভার ধনিপাড়া একালায় অবস্থিত নন-এমপিওভূক্ত কোয়ালিটি স্কুল এ্যান্ড কলেজের ১০০ জন মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (০৯ জানুয়ারী/২২) সকালে স্কুল এ্যান্ড কলেজ মাঠে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।
এসময় জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আল-আমিন বলেন, আমরা এরআগে প্রথম ও দ্বিতীয় ধাপে অসহায়,দরিদ্র ও হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এছাড়াও প্রতিবন্ধী, রেল স্টেশনে ঠাঁই নেওয়া হতদরিদ্র সহ ইউনিয়ন পর্যায়ে প্রায় চারশত শীতবস্ত্র বিতরনের পরিকল্পনা রয়েছে।
কোয়ালিটি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাজাহান সরকারের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ রউফা আঞ্জুম চৌধূরী, দৈনিক তৃতীয়মাত্রার বিশেষ প্রতিনিধি তৈয়বুর রহমান মানিক, দৈনিক বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ এরআগে গত ৭ জানুয়ারী শুক্রবার জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অসহায় দরিদ্রদের মাঝে দুইশত শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।


