নীলফামারীতে নিখোঁজের ৭ দিন পড় উদ্ধার হল শিক্ষার্থীর মৃতদেহ 

আল-আমিন  নীলফামারীঃ লীলফামারীর ডোমারে নিখোঁজের ৭দিন পর আরিফ হোসেন(১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনা  শুক্রবার সন্ধ্যায় উপজেলা ডোমার সদর ইউনিয়নে বড়রাউতা মাঝাপাড়া এলাকায়। সাধুর আশ্রমের একটি সেচপাম্প ঘর থেকে মৃত লাশ উদ্ধার করে জেলামর্গে প্রেরণ করেছে ডোমার থানা পুলিশ।
মৃত আরিফ হোসেন ডোমার পৌরসভা ৪ নং ওয়ার্ড কাজীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।
নিহতের চাচাতো ভাই সোহাগ ইসলাম জানান, গত শুক্রবার রাতে তার বাবার অটোরিক্সা নিয়ে সে বাড়ীর বাইরে বের হয়। সেদিন রাত আটটার দিকে সে তার মা তফিনা বেগমকে ফোন দিয়ে বলেন সে অটোরিক্সায় যাত্রী নিয়ে সাকোয়া যাচ্ছে।
এর পর থেকে তার মোবাইল ও তাকে খুজেঁ পাওয়া যাচ্ছিলনা। এ বিষয়ে তার বড়বোন ঝর্ণা আক্তার তার ভাইয়ের নিখোঁজের বিষয়ে শনিবার রাতে ডোমার থানায় সাধারন ডায়েরী করে যার নম্বর- ১০৩৪। পরিবারের লোকজন অনেক খুজাঁখুজির পর তাকে না পেয়ে হতভম্ব হয়ে পড়ছিল।
এদিকে শুক্রবার সকালে জমিতে সার দিতে এসে এক কৃষক দেখতে পান বরেন্দ্র সেচপাম্পের ঘরের ভিতর থেকে মারাত্মক  দুর্ঘন্ধ বের হচ্ছিল, ঘরের কাছে গিয়ে দেখতে পান ঘরের ভিতর দুটি স্যান্ডেল পড়ে থাকতে। তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ঘরের ভিতর একটি অর্ধগলিত মরদেহ পরে আছে। এ খবর ছড়িয়ে পড়লে আশে পাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হাজার হাজার উৎসুক জনতা এক নজর মরদেহ দেখতে ভির জমায়। খবর পেয়ে তাৎক্ষণিক ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী রংপুর ক্রাইমসিন সিআইডি খবর দিলে শুক্রবার বিকাল ৫টার পর সিআইডি টিম ঘটনাস্থলে এসে সেচপাম্পের ঘর থেকে গলিত লাশটি উদ্ধার করে।এবং  নিহত আরিফের মুখ বিকৃতি হয়ে যাওয়ায় তার পরনের কাপর হাতে থাকা ঘড়ি ও পায়ের সান্ডেল দেখে আরিফ এর পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করে।
জানতে চাইলে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী অর্ধ গলিত নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধা রের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধায় ময়না তদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চত করেন।