নীলফামারীতে নির্মাণ কাজের পাস্পের তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু

আল-আমিন , নীলফামারীঃ নীলফামারীতে নির্মাণ কাজের পাস্পে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নে আরাজী সরমজামী এলাকায় এই ঘটে। নিহত হিয়া ওই এলাকার মোঃ নুরুজ্জামান শাহ্ এর মেয়ে।
স্থানীয়রা জানায়,‘ওই এলাকায় চড়াইখোলা ইউনিয়ন পরিষদের এলজিএসপি বরাদ্দ থেকে পুকুরের পাড়ে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছিল। নির্মাণ কাজে ব্যবহুত বৈদ্যুতিক সেচ পাম্পের কারেন্টের তার ছেড়া থাকায় রাস্তার পাশের টিনের বেড়ার সংস্পর্শে এসে টিনের বেড়াটি বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে থাকে। এসময় হিয়া রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সেখানে মারা যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা বলেন,‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হিয়ার পরিবারের লোকেরা ধান ক্ষেতে পানি দেওয়ার সেচ পাম্প লাগিয়েছিল সেই পাম্পের তারের মাধ্যমে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে সে মারা যায়।’
জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন,‘ঘটনার বিষয়ে তেমন কিছু জানি না। এ বিষয়ে এস.আই রাজুকে খোজ-খবর নিতে বলেছি।’