নীলফামারীতে পান ও সুপারী আড়ত মালিক সমিতির সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক মফিজার

আল-আমিন, নীলফামারী: নীলফামারী জেলা শহরে কাঁচা পান ও  সুপারী আড়ত মালিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি আব্দুল হাকিম (সাইকেল) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদন্ধি প্রার্থী ছিলেন, সিরাজুল ইসলাম (সাবেক সভাপতি) বাস মার্কায় ১১ ভোট পেয়ে পরাজিত হয়।
অপরদিকে, সাধারন সম্পাদক পদে মফিজার রহমান (মুরগ মার্কায়) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদন্ধি প্রার্থী জাকির হোসেন ( হরিণ) ১২ ভোট পেয়ে পরাজিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৩৩ জন। বিকালের দিকে ভোট গননা শেষে ওই ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৩ টা পর্যন্ত। ৮ সদস্য বিশিস্ট দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ( ঘোড়া), সহ-সাধারন সম্পাদক শরিফ হোসেন (চশমা), সাংগঠনিক সম্পাদক সুমন খান (ফুটবল), কোষাধ্যক্ষ আলমগীর হোসেন (ক্যালকুলেটর), প্রচার সম্পাদক আব্দুল বারেক (মাইক), কার্যনির্বাহী সদস্য আবু তাহের। উল্লেখ্য, পঞ্চমবারের ন্যায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।