নীলফামারীতে প্রতিপক্ষের ভয়ে একটি অসহায় পরিবার গ্রাম ছাড়া

আল-আমিন, নীলফামারীঃ  নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিপক্ষের ভয়ে নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবারের গ্রাম ছাড়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।নিরাপত্তা নিশ্চিতকরণে পরিবারটি গ্রামে ফিরে আসার জন্য থানায় একটি লিখিত অভিযোগসহ জনপ্রতিনিধিদের কাছে আকুতি জানিয়েছেন। অভিযোগে জানা যায়, উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাখুলি ডাঙ্গা পাড়া গ্রামের মৃত্যু নিজাম উদ্দিন এর ছেলে ইছাহাক আলী কাল্টু(৬৫) সাথে প্রতিবেশীর জমিজমা নিয়ে বিরোধ বাঁধে।
আদালত কতৃক ইছাহাক আলী কাল্টু তার জমি রায় পান। এরই জের ধরে সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশীরা তার উপর চড়াও হয়ে বাড়িঘর ভাংচুর লুট-পাট,জমি দখলসহ পরিবারের মহিলাদের সম্ভ্রমহানি ঘটায়। তখন নিজ গ্রামের পৈতৃকভিটা ছেড়ে নীলফামারীর সদর ইউপির কচুকাটা হঠাৎ পাড়ায় খাস জমিতে স্ত্রী-সন্তানাদিসহ  বসবাস করছেন। দুই বছর পেরিয়ে গেলেও প্রতিপক্ষের হুমকির মুখে এখনও ওই পৈতৃক ভিটায় বসবাস করতে পারছেন না বলে ভুক্তভোগী কাল্টু জানান। সর্ব শেষে বাদী ইছাহাক আলী ০৯-০২-২০২২ইং তারিখে বিবাদী গণের নিকট লুটপাট হয়ে যাওয়া মালামালসহ জমি ফেরত চাইলে বিবাদীগণ একজোট হইয়া  জবাই করার উদ্দ্যত হয়।এতে পরিবারবর্গকে নিয়ে উদ্বাস্তু জীবন যাপন করছেন।
জানতে চাইলে কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত এস এম শরীফ অভিযোগ মোতাবেক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।