আল-আমিন, নীলফামারী: বাংলাদেশ প্রবীণ হিতৈষি সংঘ নীলফামারী জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) দুপুরে জেলা শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। সংগঠনের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ নূর কুতুবুল আলম চৌধুরী, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা বেগম ও আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মতিয়ার রহমান ও প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক জানান, এবারে ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। প্রবীণদের শারীরীক ও মানসিক সুস্থ্যতা, উদ্বেগ উৎকণ্ঠাহীন শান্তিপুর্ন জীবন যাপন, চিত্ত বিনোদন, ছিন্নমুল প্রবীণদের জন্য আশ্রয় কেন্দ্র ও কর্মক্ষম প্রবীণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এ লক্ষে তারা কাজ করে যাচ্ছে।


