নীলফামারীতে পড়ে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আল-আমিন, নীলফামারীঃ জমিতে কাজ করার সময় হঠাৎ পড়ে গিয়ে আলিফ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। নিহত আলিফ ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়ারা জানায় সকাল ১১টার দিকে নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ পড়ে যায় আলিফ। লোকজন তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা রায়হান বারী জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলিফের মৃত্যু হয়েছে।