আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে ১২ থেকে ১৭ বছর বয়সী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের ফাইজার কোভিড-১৯ টিকা প্রদানের উপচে পরা ভীর দেখা গেছে।
শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠার শিক্ষার্থীরা সাড়ি বেধে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে কোভিড ১৯ ফাইজার টিকা গ্রহনের জন্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় ১১ দিন ধরে শিক্ষার্থীদের মাঝে এ কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ আবুল আলা, একাডেমিক সুপার ভাইজার সাফিউর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) বেলাল উদ্দিন, ইএসডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ শাহ সহ জানো প্রকল্পের ফিল্ড কর্মকর্তা ও ভলান্টিয়ারগন সার্বক্ষনিক শিক্ষার্থীদের সেবা কাজে নিয়োজিত রয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদে টিকার আওতায় আনা হবে।
জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন গত ৮ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত ১৮হাজার ৫শত শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে।


