নীলফামারীতে ফেন্সি ডেন্টাল হোমের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ

আল-আমিন, নীলফামারী : নীলফামারীতে ডেন্টিস্ট না হয়েও ১৭বছরের অভিজ্ঞ ডেন্টিস্ট পরিচয়ে রিতিমতো প্রতারণার ফাঁদ পেতে বসেছিলেন। ফেন্সি ডেন্টিস্ট ডেন্টাল হোমের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দিয়েছে সহকারি কমিশন আসমা-উল-হুসনা।
লিখিত অভিযোগে জানাযায়, উপজেলা সদর ডোমার শহরে বড় বড় সাইনবোর্ড সাঁটিয়ে ফেন্সি ডেন্টাল হোমসহ একাধিক ডেন্টাল হোম খুলে দীর্ঘ দিন থেকে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ডেন্টাল টেকনোলজিস্ট ওমর ফারুক। বছরের পর বছর উপজেলা প্রশাসনের নাকের ডগায় এ অপকর্ম চালিয়ে আসলেও ডোমার শহরের জনৈক বাধন ইসলামের অভিযোগের ভিত্তিতে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক তপন কুমার রায়কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তদন্তে ওমর ফারুক ডেন্টিস্ট না হয়েও চিকিৎসাপত্র দেয়ার প্রমান পায়।
বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকা সত্বেও তিনি ডেন্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দেন এবং তার সার্টিফিকেট অনুয়ায়ী তিনি একজন ডেন্টাল টেকনোলজিস্ট বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৭বছরের অভিজ্ঞতার ধুয়া তোলা এ চিকিৎসকের ফেন্সি ডেন্টাল হোমে পাওয়া যায় অব্যবহ্নত ডেন্টাল সামগ্রী। এতকিছুর পরেও তিনি কিভাবে উপজেলা প্রশাসনের নাকের ডগায় দীর্ঘ দিন ধরে তার এ অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ডেন্টিস্ট মোঃ ওমর ফারুক ও তার প্রতিষ্ঠান ফেন্সি ডেন্টাল হোমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দ্দেশক্রমে অনুরোধ করে, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের জে এম শাখার সহকারী কমিশনার, আসমা-উল-হুসনা ৩০অক্টোবর পত্র প্রেরণ করেছেন।
অপর দিকে ডোমার উপজেলা সদরের একটি সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে রাতারাতি ফেন্সি ডেন্টাল হোমের সাইনবোর্ড থেকে ডেন্টিস্ট মুছে ফেলা হয়েছে। স্থানীয়রা ভূয়া ঐ চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।