নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন পূর্ব পঞ্চপুকুর ও কির্ত্তনীয়া পাড়া 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে নীলফামারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় বালক দলের খেলায় পূর্ব পঞ্চপুকুর  সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম গোড়গ্রাম কেএমডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত ফাইনাল খেলাটি ১-১ গোলে  ড্র হয়। পরে ট্রাইবেকারে পূর্ব পঞ্চপুকুর ৩-২ গোলে গোড়গ্রাম কেএমডি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বালিকা দলের ফাইনাল খেলায় কির্ত্তনীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হাড়োয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি প্রমূখ।
সদর উপজেলার ১৬টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে বলে জানান আয়োজকরা।