নীলফামারীতে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুত কারক সমিতির কমিটি গঠন

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলা বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুত কারক সমিতির কমিটি গঠন হয়েছে। নব-গঠিত কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদকে উপদেষ্টা করে সভাপতি নির্বাচিত করা হয় মো. আখতার সিদ্দিকী (পাপ্পু) কে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মো. সাদেকুজ্জামান সাদেক। শুক্রবার (৬ মে) বিকেলে জেলা শহরের হাসান-হুসেন কমিউনিটি সেন্টারে ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুত কারক সমিতির জেলা ও উপজেলার ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সম্পাদক নারায়ন চন্দ্র নারাই ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুত  কারক সমিতি উত্তরবঙ্গ পরিষদের সভাপতি মো. মাকসুদুল আলম পাটোয়ারী প্রমূখ।