নীলফামারীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

আল-আমিন, নীলফামারীঃ সারাদেশে লোডশেডিংয় ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি।  রবিবার (৩১ জুলাই) সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, বাচ্চু প্রধান, মীর সেলিম ফারুক, মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, সদর উপজেলা বিএনপির রায়েদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আকতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রউফ শাহ ফকির, জেলা কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,’দেশের অর্থনীতিতে  চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা। শুধু লোভের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।’
চাল, ডাল, তেল, লবণ, চিনি, শাকসবজি ও মাছ-মাংসের দাম ক্রমে বাড়তে থাকার বিষয়ে সরকারের অব্যবস্থাপনা ও সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটকে দায়ী করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন আরিফ, কেন্দ্রীয় নেতা আরিফ হোসেন ভূঁইয়া, জেলা যুবদলের সহ-সভাপতি নুর আলম, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম বাবলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল পুলিশি বাধা উপেক্ষা করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।