আল- আমিন, নীলফামারীঃ নীলফামারীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠান এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৫ দিন ব্যাপী এই বৃক্ষমেলায় চারা বিক্রি হয়েছে ৩০ লক্ষ টাকা। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম,বন বিভাগের রংপুর বিভাগীয় কর্মকর্তা মো. মতলুবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী বন বিভাগের কর্মকর্তা মো. মোনায়াম।
পরে মেলার স্টলধারী আদর্শ মানিক নার্সারি, মা নার্সারিসহ কয়েকটি নার্সারির মালিককে পুরষ্কার ও সনদ প্রদান করেন।


