আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে গত চার সপ্তাহ থেকে প্রচন্ড তাপদাহে বিপাকে কৃষক। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় আমন চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। উপায় না পেয়ে শ্যালো মেশিন, বৈদ্যুতিক মটর ব্যহার করে সেচ দিয়ে আমন রোপন করছেন। কিন্তু প্রচন্ড তাপদাহের কারনে জমিতে আমন রোপনে কৃষি শ্রমিকরা ভয় পাচ্ছেন। তাই বিপাকে পরেছেন এ জেলার কৃষকেরা।
জেলা কৃষি অফিস সূএে জানা গেছে এবার জেলায় আমন চাষের লক্ষ্যমাএা নির্ধারন করা হয়েছে ১ লক্ষ ১৩ হাজার এক’শ হেক্টর জমি। অনাবৃষ্টির কারনে কৃষকেরা বিভিন্ন উপায়ে সেচ দিয়ে আমন রোপন করছেন। আর কৃষি শ্রমিক প্রচন্ড তাপদাহের কারনে মাঠে যেতে ভয় পাচ্ছেন। তাপদাহের কারনে কৃষকদের বীজতলা পুরে গিয়ে নষ্ট হয়ে গেছে। আমন চাষের উপযোগি ক্ষেতগুলো ধুধু বালুচর হয়ে পরে রয়েছে।

সদরের পলাশবাড়ী ইউনিয়নের কলোনীপাড়ার কৃষক মমিনুর রহমান জানান,আমি প্রতিবছর ১০ বিঘা জমিতে আমন রোপন করি। কিন্তু এবার বৃষ্টি নেই,প্রচন্ড গরম তাই বৈদ্যুতিক মটর দিয়ে সেচে আমন রোপন করতেছি, তবে প্রচন্ড তাপদাহের কারনে কৃষি শ্রমিক সংকট, অতিরিক্ত টাকা দিয়ে আমন রোপন করতে হচ্ছে। একদিকে পানি নেই,আরেক দিকে গরমের জন্য কৃষি শ্রমিক সংকট,আমাদের এবার আমন চাষে লোকসান গুনতে হবে।
লক্ষীচাপ ইউনিয়নের কৃষক রুবেল ইসলাম জানান,বৃষ্টি না হওয়ায় এবার আমন ধানের চাড়া এখনো রোপন করতে পারিনী। আমার জমিগুলো রোদে ফেটে চৌচির হয়ে গেছে। আমি ১ বিঘা জমি শ্যালো মেশিন দিয়ে আমনের চাড়া রোপনের সিদ্ধান্ত নিয়েছি। দেখি আল্লাহ কি করেন, বৃষ্টি না হলে এবার পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।
জানতে চাইলে জেলা কৃষি কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক বলেন, বর্ষা মৌসুম তবুও নীলফামারীতে বৃষ্টি নেই। আমরা কৃষকদের সেচ দিয়ে আমন রোপনের পরামর্শ দিচ্ছি। প্রচন্ড তাপদাহের কারনে কৃষি শ্রমিকেরা মাঠে যেতে পারছেনা।


