আল-আমিন,নীলফামারী: সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে কোভিড -১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা মূলক প্রচার প্রচারণা ও ভ্রাম্যমাণ টিকা প্রদান ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমাণ টিকা ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমওডিসি ডাঃ আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই হাবিবুর রহমান সিদ্দিকী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কোভিড-১৯ করোনা ভাইরাসের এর দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমাণ টিকা ক্যাম্প পরিচালনা করা হবে। এজন্য উপজেলার প্রত্যেক ইউনিয়নে অটো ইজিবাইকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।


