নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ঘন্টাব্যাপি নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলা কার্যালয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত  সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক ( ভারপ্রাপ্ত) মো:  আশরাফুল হক, হিসাবরক্ষক মো: মনোয়ার হোসেন,  দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন প্রমুখ সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরনকারী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁহার পরিবার পরিজন সহ দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।