আল-আমিন, নীলফামারীঃ ভারতের জলপাই গুড়ি মহকুমার গাঁ ঘেষে নীলফামারীর ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নের একটি গ্রাম হলো চিলাহাটি সেই চিলাহাটি গ্রামে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন জননেত্রী শেখ হাসিনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন করেন। চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ল্যাম্ব -প্ন্যান স্কোর প্রকল্পের সহযোগীতায় প্রথম নিরাপদ প্রসব সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ সরকারের এসডিজি অর্জনের লক্ষে মা ও শিশু মৃত্যু রোধে মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রত্যেক উপজেলায় স্থাপন করেন। তারই ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয় টার সময় চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রথম নিরাপদ প্রসব দেওয়া হয়। এতে করে মা ও শিশু উভয়ে সুস্থ আছেন। ডোমার উপজেলার চিলাহাটির মানুষের মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন সহ মাতৃ ও শিশু মৃত্যুর হার শুন্যের কোটায় নামিয়ে আসবে এবং এসডিজি লক্ষ্য মাত্রা অর্জনে মূখ্য ভুমিকা রাখবে, চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যান পরিদর্শিকা মোছাঃ রেজিনা বেগম সহ, ল্যাম্ব -প্ন্যান স্কোর প্রকল্পের ২জন সিএসবিএ মোছাঃ এলিনা আক্তার ও মোছাঃ জোসনা আক্তার ২৪/৭ গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা ও প্রসব পরবর্তী সেবা প্রদান করেন ।
সেই সাথে নীলফামারী জেলার ৬টি উপজেলায় ৫৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে এবং ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ল্যাম্ব -প্ন্যান স্কোর প্রকল্পের সহযোগীতায় ২৪/৭ নিরাপদ প্রসব সেবা চালু হয়েছে, যা নীলফামারী জেলার মা ও শিশু মৃত্যু রোধে গুরুত্ব পূর্ন অবদান রাখবে।


