আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) দিনটি উপলক্ষে ভোরে সূর্য উঠার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা স্মৃতি অ¤¬ানে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন।
পুষ্পমাল্য অর্পন শেষে নীলফামারী হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নানা শেনীপেশার মানুষ। নয়টায় দিকে একই স্থানে মহান স্বাধীনতা দিবসের সমাবেশ ও কুচকাওয়াচ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শারীরিক কসরত পরিদর্শন করেন জেলা প্রশাসক খন্দকার ইসাসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম। এ সময় বীরমুক্তিযোদ্ধা, সুধীজন ও প্রতিবন্ধীদের নিয়ে ক্রিড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচওয়াজ শেষে ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়ানুষ্ঠান হয়েছে একই স্থানে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর, জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ সহ বিভিন্ন সরকারী ও আধা সরকারী দপ্তরের কর্মকর্তাগন। এছাড়া নীলফামারী সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয় ।
দিবসটি পালন উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সসদ্যদের সম্মাননা, জাতীর শান্তি, মসজিদে সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত, জেলখানা ও শিশু পরিবারের উন্নত খাবার পরিবেশন করা হয়।
সন্ধায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে দিবসটি উপলক্ষ্যে জেলা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়েছে। এ ছাড়া জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ ভাবে দিবসটি পালন করা হয়।


