নীলফামারীতে যুবকের রহস্যজনক মৃত্যু

আল-আমিন, নীলফামারী: ডিমলার এক বিকাশ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে  শনিবার( জানুয়ারি) গভীর রাতে মোটরসাইকেল যোগে বাবুরহাট বাজারের বিকাশ এজেন্ট মোবাইল ব্যবসায়ী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ লেবুর বড় ভাই বুলেট ইসলাম (৩৫) রাত সাড়ে এগারোটায় নিজ বাড়ীতে ফেরার পথে সিংগাহারা ব্রীজের উপরে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় বলে নিহতের পরিবারের অভিযোগ

পরিবার এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা তার মাথায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

পরে ডিমলা থানা পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেনিহত ব্যবসায়ী বুলেট বালাপাড়া ইউনিয়নের  দঃ সুন্দর খাতা গ্রামের মোজাফফর আলীর ছেলে

বুলেটের চাচাত ভাই শফিকুল ইসলাম  জানান, তার ভাই ডিমলা বাজারে বিকাশ এজেন্ট মোবাইল ব্যবসা করতেন। ওই দিন রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে দুর্বৃত্তদের হামলার স্বীকার হন

সফিকুল বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যদি সড়ক দুর্ঘটনা হতো তাহলে শুধু মাথায় আঘাত নয় সম্পূর্ণ শরীরে একাধিক স্পট থাকতো। সে তার ভাইয়ের হত্যার বিচার চায়

জানতে চাইলে ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে