নীলফামারীতে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কম্বল  বিতরণ

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটিতে পএিকা হকারদের  মাঝে কম্বল বিতরণ করা  হয়। শনিবার( ৮ জানুয়ারি) সকালে ইউনিটি কার্যালয়ে কম্বল বিতরন করা হয়ে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। পরে জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুর রহমান এ্যাপোলোর ইউনিটিতে দেওয়া ৩২” টিভির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত, ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরআলম সিদ্দিকি (দুলাল), সহ -সভাপতি এশিয়ান টেলিভিশন ও ডেলি মর্নিং গ্লোরী জেলা প্রতিনিধি আবু হাসান, সাধারণ সম্পাদক আল- আমিন সহ জেলা রিপোর্টার্স ইউনিটির  সকল সদস্যরা।