আল-আমিন, নীলফামারী ঃ নীলফামারী জেলার ২২ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শপথ নিলেন সদরের ১১জন ও জলঢাকা উপজেলার ১১ জন চেয়ারম্যান।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সারে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএস, পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও মাহবুব হাসান।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর সদর উপজেলার ১১ ইউনিয়ন এবং ২৮ নভেম্বর জলঢাকা উপজেলার ১১ টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।


