নীলফামারীতে  শীতার্তদের শীতবস্ত্র দিল নিসাস

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী ডোমারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে দাড়িয়েছে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী সংগঠন(নিসাস)। রবিবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিসাসের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ও মোঃ ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় বিশিষ্ট্য সমাজসেবক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহীদ আহমে(শান্তু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নব নির্বাচিত সোনারায় ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ চৌধুরী। মাসুম বিল্লাহের সঞ্চালনায় এ সময় নিসাসের সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক এ,টি,এম মোরশেদ আলম,অর্থ সম্পাদক মোঃ ওমর আলী, এটিএম জুয়েল, সাংবাদিক রওশন রশীদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে এলাকার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানতে চাইলে নিসাসের সভাপতি মোঃ ওমর ফারুক বলেন,অসহায় মানুষের মুখে হাসি ফুটানো ও শতভাগ স্কুল যাওয়া নিশ্চিত করার লক্ষে  ৯ জানুয়ারী শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। অসহায় মানুষদের বিপদে সব সময় পাশে থাকবে এই সংগঠনটি। আপাতত ১০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা হাতে রয়েছে বলেও তিনি জানিয়েছেন।