আল-আমিন, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য নেওয়া চল্লিশ দিনের কর্মসূচিতে টাকার বিনিময়ে পুরাতন শ্রমিকদের নাম বাদ দিয়ে নতুন শ্রমিক দিয়ে কাজ করার ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে বাদ পড়া শ্রমিকরা । অতিদরিদ্রদের জন্য নেয়া কর্মসংস্থান কর্মসূচিতে মনগড়া শ্রমিকদের নামের তালিকা করা হয়েছে। প্রকল্পের শ্রমজীবীর অতিদরিদ্র-দুস্থদের তালিকায় রয়েছে সুস্থ-স্বচ্ছলদের নাম।
৪০দিন কর্মশৃজনের কর্মসুচির আওতায় মাটিকাটা কাজের তালিকাভুক্ত শ্রমিকদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন শ্রমিক অন্তভুক্ত করার অভিযোগটি উঠেছে বামুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবের বিরুদ্ধে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন দেড় শতাধীক ভুক্তভুগি শ্রমিক।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদে গত অর্থ বছরে ওই কর্মসূচির আওতায় ১৬৭ জন হতদরিদ্র শ্রমিক লটারীর মাধ্যমে তালিকা ভুক্ত হয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। চলতি অর্থ বছরে গত ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে করে বিগত চেয়ারম্যানের পরিবর্তে নতুন চেয়ারম্যান হিসাবে মোমিনুর রহমান নির্বাচিত হয়। ৫নং ওয়ার্ডে তৎকালীন ইউপি সদস্য তিতাস রহমান বাবু ছিলেন। বর্তমানে লিটন নির্বাচিত হয়। প্রতিটি ওয়ার্ডে কিছু ইউপি সদস্যের পদ পরিবর্তন হয়। উক্ত কর্মসুচির কাজ শুরু হলে তালিকা ভুক্ত শ্রমিকগণ কাজ করতে গেলে দেখে পূর্বের সকল শ্রমিকের নাম বাদ দিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিব জোগসাজস করে পূর্বের শ্রমিক ছাটাই করে অর্থের বিনিময়ে যাছাই বাছাই না করে তারা তাদের মনমতো কর্মসূচির আওতাভুক্ত নয় এমন ১২৪ জন নতুন শ্রমিক নিয়োগ দিয়েছে বলে ভুক্তভুগিগণ অভিযোগ করেন।
তালিকাভুক্ত শ্রমিকগণ কর্ম হারিয়ে তারা তাদের পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে।এ বিষয়য়ে বামুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রবিউল ইসলাম জানান,উপজেলা প্রশাসন থেকে মৌখিক নির্দেশনা ছিল ৭০ শতাংশ পুরাতন শ্রমিকদের নাম বাদ দেওয়ার জন্য। পুরাতন শ্রমিকদের বাদ দেওয়া যাবে কিনা বিষয়টি আমার জানা নেই। নতুন চেয়ারম্যান মোমিনুর রহমান আমাকে যে তালিকা দিয়েছে আমি সেটাই জমা দিয়েছি। তালিকায় বাদ পড়া ১ নং ওয়ার্ডের সুবিধা ভোগী শ্রমিক রেনুকা বেগম বলেন, মেম্বার তালিকা করার আগে আমার কাছে ৭ হাজার টাকা চেয়েছিল।আমি টাকা দিতে পারি নাই বলে আমার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে,একই অভিযোগ করেন ওই ওয়ার্ডের আবদুল জব্বার, ৬ নম্বর ওয়ার্ডের নাছিমা ও মর্জিনা বেগমসহ বাকী শ্রমিকরা। শান্তিবালা, জিতেন জানান, এই কাজের জন্য আমরা পরিষদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। লটারীর মাধ্যমে আমাদের নাম উঠেছে, বিগত ৫ বছর যাবত কাজ করছি। জানিনা কি কারণে নতুন চেয়ারম্যান মেম্বার আমাদের নাম বাদ দিয়ে তাদের পছন্দের লোকের নাম অন্তর্ভুক্ত করেছে আমরা পরিবার নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছি।
জানতে চাইলে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


