আল-আমিন, নীলফামারী : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নীলফামারীতে ৭ দিনব্যাপী বালক বালিকাদের সাতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। বুধবার ৩০ মার্চ সকালে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এই সাঁতার প্রতিযোগিতা নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, নীলফামারী সরকারি কলেজের অধ্যাপক নুরুল করিম প্রমুখ। উল্লেখ্য যে, গত সপ্তাহ থেকে এই প্রশিক্ষণ শুরু করে আজ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরুষ্কার বিতরন করা হয়।


