নীলফামারীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।  মঙ্গলবার (১৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে জেলার সার্বিক উন্নয়নের আহবান জানান। এছাড়া সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সব ধরণের সহযোগিতা প্রত্যাশা করেন জেলা প্রশাসকের কাছে। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বাস্তবায়নের অনুরোধ করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, প্রথম আলোর মীর মাহমুদুল হাসান আস্তাক, কালের কন্ঠের ভুবন রায় নিখিল, মাছরাঙা টেলিভিশনের মঞ্জুরুল আলম সিয়াম সহ আরো অনেকে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সম্ভাবনাময় এই জেলাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিসহ সব সেক্টরের মানুষদের সম্পৃক্ত করে পরিকল্পনা গ্রহণ করা হবে।  জেলা শিল্পনায়নে বিরাট অবদান রাখতে পারে এজন্য শিল্পায়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে যাতে এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নসহ অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটে। এক কথায় জেলার উন্নয়নে যা করা প্রয়োজন তা আমরা করবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টিভির আতিয়ার রহমান, সাপ্তহিক নীল চোখের হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, ইত্তেফাকের  শীষ রহমান, এনটিভি’র নুর আলম, ৭১ টেলিভিশনের বিজয় চক্রবর্তী কাজল,  নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাংলাভিশনের নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের আল-আমিন খোলাকাগজ প্রতিনিধি মোশারফ হোসেন, বাংলা ট্রিবিউন প্রতিনিধি তৈয়ব আলী সরকার সহ আরো অনেকে।