নীলফামারীতে সেতুবন্ধন পাঠাগার কক্ষ উদ্বোধন ও ইউএনও’র বিদায় সংবর্ধনা 

আল-আমিন,  নীলফামারীঃ নীলফামারী জেলার সৈয়দপুর  উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে সেতুবন্ধন পাঠাগারের  কক্ষ উদ্বোধন  ও উপজেলার নির্বাহী অফিসার শামীম হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় ৫ অক্টোবর। 
আলোচনা সভায়  সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সৈয়দপুর উপজেলার  নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম  হুসাইন অন্যান্যদের মধ্যে বক্তব্য কামারপুকুর ডিগ্রি  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  অরুণ  কুমার দাস,খালিশা বেলপুকুর বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  সৈয়দ মো. আমিরুল ইসলাম,  ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদ আলী লেবু ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, কৃষিবিদ আব্দুল মোমিন ,কাশীরাম ইউনিয়নের চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী, সেতুবন্ধন পাঠাগারের সাধারণ সম্পাদক আতাউর রহমান হাসু,সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী প্রমুখ।